Homeএই মুহুর্তেঅপরাধ প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসি ক্যামেরা

অপরাধ প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসি ক্যামেরা

প্রাইম ভিশন ডেস্ক »

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অপরাধ প্রতিরোধ, নিরাপত্তা নির্বিঘ্ন ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের উদ্যোগ ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।

জানা যায়, ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটার জুড়ে ৪৯০টি স্পটে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। সার্বক্ষণিক নজরদারি বাড়াতে চারটি জোনে ভাগ করা হয়েছে মহাসড়ক। এই চারটি জোনে ১৪২৭টি সিসি ক্যামেরা বসছে। এডিপির অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে হাইওয়ে পুলিশ।

যাত্রীদের নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি দুর্ঘটনা ও অপরাধ প্রতিরোধ করতে এই উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ।

পরিবহন ব্যবসায়ী সুরুজ খাঁন বলেন, এই সিস্টেম চালু হলে মহাসড়কে ডাকাতি রোধ হবে,সেই সাথে দুর্ঘটনার পর গাড়ির শ্রমিকদের একে অন্যের ওপর দোষ চাপানো বন্ধ হবে,সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম বলেন,এই সিস্টেম চালু হলে অটোমেটিক নম্বর প্লেট শনাক্ত করা, যানবাহনের গতিপথ শনাক্ত, হাইস্পিড ডিটেকশন ও ট্রাফিক আইন লঙ্ঘন করা যানবাহন দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ এর এডিশনাল ডিআইজি বরকতুল্লাহ খাঁন বলেন,এই প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের সাধারণ মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়