Homeএই মুহুর্তেনির্বাচনে পক্ষপাতমূলক আচরণ হলে ব্যবস্থা নেবে কমিশন

নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ হলে ব্যবস্থা নেবে কমিশন

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা বা ভোটের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের আচরণ পক্ষপাতমূলক হলে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের কথা রয়েছে। নভেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে।

সিইসি জানান, সম্প্রতি জামালপুরের ডিসি প্রত্যাহারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ করার পর সেই কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে সরকার। একই সঙ্গে সব জেলা প্রশাসককে সতর্ক করার জন্যও বলা হয়েছে। নির্বাচন, জনগণ, ইসি ও সরকারের আস্থার স্বার্থে এটা করা হয়েছে।

তিনি আরও জানান, ‘ভোটের পরিবেশ আমরা পর্যবেক্ষণ করতে থাকবো। আমরা কোনোভাবেই চাইবো না, কোনও জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলকভাবে প্রতিফলিত হোক।’ কারো আচরণ পক্ষপাতমূলক হলে, কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়