Homeএই মুহুর্তেক্যাম্পে মধ্যরাতে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা

ক্যাম্পে মধ্যরাতে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে দুই জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে ক্যাম্পের দুই ব্লকে পৃথক গুলিতে তাদের হত্যা করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের মৃত মীর আহমদের ছেলে ছানা উল্লাহ এবং একই ক্যাম্পের জি-ব্লকের আব্দুল গফুরের ছেলে আহম্মদ হোসেন।

স্থানীয়দের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আহম্মদ হোসেনকে গুলি করা হয় বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের আলী জোহারের চায়ের দোকানের সামনে। আর কুতুপালং ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মাহমুদুল হকের বসত ঘরের সামনে ছানা উল্লাহকে গুলি করে দুর্বৃত্তরা।

পুলিশের এই কর্মকর্তা জানান, খবর ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগে দুর্বৃত্তরা পালিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়