Homeএই মুহুর্তেপুলিশের গাড়ির ভেতর বিস্ফোরণ, উড়ে গেল কবজি

পুলিশের গাড়ির ভেতর বিস্ফোরণ, উড়ে গেল কবজি

প্রাইম ভিশন ডেস্ক »

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় সাঁজোয়া যানের (এপিসি) ভেতরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশ সদস্যের কবজি উড়ে গেছে। বুধবার (৮ নভেম্বর) বিকালে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে আরও চারজন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম পুলিশ সদস্যদের আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যরা হলো—প্রবীর, ফুয়াদ, খোরশেদ, আশিকুল ও বিপুল। তাদের মধ্যে ফুয়াদের অবস্থা বেশি গুরুতর। তার ডান হাতের কবজি উড়ে গেছে। তাকেসহ খোরশেদ ও আশিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবীর ও বিপুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে।

পুলিশের একটি সূত্র জানায়, এপিসি কারের ভেতরে পুলিশ সদস্যদের অসাবধানতায় বিস্ফোরণ ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘বুধবার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মোট আটজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে সকালে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে। বিকালে এপিসি কারে বিস্ফোরণে আহত হয়েছে কয়েকজন। গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়