Homeএই মুহুর্তেএসব ভালো কিছু বয়ে আনবে না, পিটার হাসকে পেটানোর হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্র

এসব ভালো কিছু বয়ে আনবে না, পিটার হাসকে পেটানোর হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্র

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকি ‘সহিংস বাগাড়ম্ব’ ও ‘অত্যন্ত অসহযোগিতামূলক’। এসব কিছু ভালো কোনো ফল বয়ে আনবে না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বুধবার (৮ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন।

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী সোমবার (৬ নভেম্বর) এক সমাবেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। বুধবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্যাটেলকে এ বিষয়ে প্রশ্ন করেন।

ওই সাংবাদিক প্যাটেলের কাছে জানতে চান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তার এ ধরনের ভূমিকার জন্য পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকি দিয়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মীদের এ রকমের হুমকির মাত্রা ও নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগকে আপনি কীভাবে দেখেন? বাংলাদেশে কূটনীতিক মিশন ও দূতাবাসকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আপনারা কী সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করছেন?

উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, বিষয়টি আমি একটু ব্যাখ্যা করে বলতে চাই। নিজেদের কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ধরনের হুমকির কথা আপনি বলেছেন তা এক ধরনের সহিংস বাগাড়ম্বর। এটা খুবই অসহযোগিতামূলক আচরণের প্রকাশ। আমরা আশা করি, যেকোনো স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ভিয়েনা কনভেনশনে এসব বিষয়ে বিস্তারিত বলা আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়