প্রাইম ভিশন ডেস্ক
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলায় ৯৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জন, পরোয়ানামূলে ৭০ জন এবং সাজা পরোয়ানামূলে ১০ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৮১ জন। তাদের মধ্যে ৪৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদক বহনকারী এবং ১২৫ জন মাদক সেবনকারী।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৪১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে ৪৫ হাজার ৩০০ টাকা।
অভিযানে ৪১ হাজার ১৪৫টি ইয়াবা ট্যাবলেট, ৮০ কেজি ৯৫৭ গ্রাম গাঁজা, ৩৫ লিটার ২৫০ মিলিলিটার মদ, ২০ বোতল বিয়ার ক্যান এবং ১০০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


