প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মনমত বৈরাগি ও আরিফ হোসেন।রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের কেঁওচিয়ার মাদারবাড়ি ড্রিম হাউস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফানবলেন, পিকাপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এদিকে সীতাকুণ্ডের কুমিরায় সাগর উপকূল থেকে এক অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার সকাল ১০ টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
কুমিরা নৌ পুলিশের ওসি মোহাম্মদ নাছির বলেন, খবর পেয়ে কুমিরা সাগর উপকূলীয় এলাকা থেকে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে।


