প্রাইম ভিশন ডেস্ক »
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চলাচলের জন্য দেশের সড়ক, সেতু ও ফেরি টোল ফি মুক্ত ঘোষণা করছে সড়ক ও জনপথ অধিদফতর। এখন থেকে সড়ক ও জনপথ অধিদফতরের কোনো টোল প্লাজা পার হতে টাকা দিতে হবে না বীর মুক্তিযোদ্ধাদের।
সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়, টোল নীতিমালা, ২০১৪ এর ৭.৮.৪ অনুযায়ী সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সড়ক/ফেরি/সেতুগুলো পারাপারে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ব্যক্তিগত গাড়ির ঢোল পরিশোধে অব্যাহতি দেওয়া হলো।


