Homeএই মুহুর্তেনির্বাচনে যাচ্ছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট

নির্বাচনে যাচ্ছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আটটি ইসলামী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ঐক্যজোট। আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী জোটের মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

রাজনৈতিক দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম ও বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, দেশের ক্রান্তিলগ্নে আজ আমরা জাতীর সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের লাল-সবুজের পতাকায় মুড়ানো স্বাধীন বাংলাদেশকে নিয়ে দেশ-বিদেশে চলছে নানা ষড়যন্ত্র। আমরা এই দুঃসময়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্তে উপনিত হয়েছি।

তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা, দেশকে বিপদের হাত থেকে রক্ষা করার স্বার্থে আমাদের সকলের নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি। বিএনপিসহ সব নিবন্ধিত দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি, তা না হলে আপনারা নির্বাচনী ট্রেন মিস করবেন।

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে লিখিত বক্তব্যে খায়রুল আহসান বলেন, আমরা নির্বাচন কমিশনের নিকট তফসিল কমপক্ষে ১০দিন পেছানোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে কোনো নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকায় সে সব দলের সংযুক্তি নিয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে নতুন করে ভেবে দেখতে হবে। সম্মিলিত ইসলামী ঐক্যজোটের পক্ষে ২০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়