Homeএই মুহুর্তে১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

প্রাইম ভিশন ডেস্ক »

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওইদিন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকেল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

এদিকে সরকারের পতনের দাবিতে এক দফার আন্দোলনে থাকা বিএনপি আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার কথা ভাবছে বলে জানা গেছে। দলটি এক-দুই দিনের মধ্যে সমাবেশের ঘোষণা দিতে পারে। এর আগেই ক্ষমতাসীন দল সমাবেশ ডাকল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়