Homeএই মুহুর্তেকমল জমি নিবন্ধন কর

কমল জমি নিবন্ধন কর

প্রাইম ভিশন ডেস্ক »

জমি বা ফ্ল্যাটসহ ব্যক্তিগত স্থাবর সম্পত্তি হস্তান্তরের নিবন্ধনে উৎসে কর আরও কমানো হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন–২০২৩–এর ৩৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জমি রেজিস্ট্রেশন বা নিবন্ধনে মৌজা অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকার জমি নিবন্ধন কর পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, ঢাকা জেলার গুলশান, বনানী, মতিঝিল ও তেজগাঁও থানার অন্তর্গত সব মৌজার ক, খ, গ ও ঘ শ্রেণিভুক্ত জমি নিবন্ধনে উৎসে কর মোট দলিল মূল্যের ৮ শতাংশ অথবা কাঠাপ্রতি মূল্য ৬–১৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটির ওপর এই হার হিসাব করা হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। ওই শ্রেণির জমি নিবন্ধনে উৎসে কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটির ওপর উৎসে কর হিসাব করা হবে।

ঢাকার ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁও, শিল্পাঞ্চল থানা, শাহবাগ, রমনা, পল্টন, বংশাল, নিউমার্কেট ও কলাবাগান থানার অন্তর্গত সব মৌজার ক, খ, গ ও ঘ শ্রেণির আওতাভুক্ত জমি নিবন্ধনে উৎসে কর দলিল মূল্যের ৮ শতাংশ অথবা কাঠাপ্রতি ৪,১০ ও ১৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটি ধরে কর হিসাব করা হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। ওই শ্রেণির জমি নিবন্ধনে উৎসে কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৩ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়