Homeএই মুহুর্তেচট্টগ্রামের হাটহাজারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিথর ২ ভাই

চট্টগ্রামের হাটহাজারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিথর ২ ভাই

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে নাজিরহাট খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক নতুন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. রুবেল (২৬) ও মো. আলমগীর (২৮)। ট্রাকচালক মো. রুবেল ও ট্রাকের হেলপার মো. আলমগীরের বাড়ি ভুজপুর থানা জিলতলা এলাকায়। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাথর বোঝাই ট্রাক ও একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকচালকের মামাতো ভাই ও হেলপার ফুফাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানা ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়