Homeএই মুহুর্তেমহাখালীতে পেট্রোলপাম্পে ৮ জন দগ্ধ, নাশকতার প্রমাণ পায়নি ‍পুলিশ

মহাখালীতে পেট্রোলপাম্পে ৮ জন দগ্ধ, নাশকতার প্রমাণ পায়নি ‍পুলিশ

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে বিস্ফোরণ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন ৮ কর্মচারী।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি।

দগ্ধরা হলেন, মামুন শেখ, মো. রানা, মো. জীবন, মো. সালাউদ্দিন, আমির হোসেন, কামাল হোসেন, আবুল খায়ের ও মো. মাসুম। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ মো. মামুন শেখ জানান, তারা সবাই পাম্পের কর্মচারী। রাত আনুমানিক ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করে বলা যাবে।

তেজগাঁও শিল্প অঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রয়েল পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পাইপ লাইনে ত্রুটি থেকে এ দুর্ঘটনা। নাশকতার কোনো প্রমাণ মেলেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়