সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনির্বাচন করলেও ক্ষমতায় টিকতে পারবে না সরকার: নজরুল

নির্বাচন করলেও ক্ষমতায় টিকতে পারবে না সরকার: নজরুল

প্রাইম ভিশন ডেস্ক »

সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসলেও জনগণের প্রতিরোধে ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘নামসর্বস্ব দল বা সরকারের সমর্থক কোনো ব্যক্তি তাদেরকে নিয়ে নির্বাচনের আয়োজন করেছে সরকার। এখানে জনগণের প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই। যাকেই ভোট দেওয়া হোক না কেন, তিনি হবে সরকারি দল বা সরকারের সমর্থক ব্যক্তি।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে মতিঝিল এলাকায় ‘ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের’ পক্ষে লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ নেতারা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, ‘যেখানে জনগণের জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ নেই। এমন একটি নির্বাচনী খেলা জনগণ চায় না। আর চায় না বলেই জনগণ এ নির্বাচন বর্জন করেছে। আমরা সেকারণেই জনগণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি। এটি অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।’

তিনি বলেন, ‘যে সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, ভোট দিতে দেয় না, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারে না, দুর্নীতি ও লুট করে দেশের সম্পদ। আমরা এমন সরকারকে অসহযোগিতা করতে দেশের জনগণের কাছে আহ্বান জানিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি।’

আমরা জনগণের জন্য ত্যাগ স্বীকারে রাজি আছি জানিয়ে বিএনপি এই নেতা বলেন, ‘সরকার এতো পরিমাণ অত্যাচার-অনাচার, লুটপাট করেছে, তারা ভয় পায় সুষ্ঠু নির্বাচন করতে। সেকারণে তারা যেকোনোভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘প্রহসনের নির্বাচনী খেলায় সরকার নির্বাচন করেও ফেলতে পারে। এতে কিছু যায় আসে না কারণ এ দেশের মানুষ তাদের সমর্থন দেবে না।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়