Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেতিন দিন সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ

তিন দিন সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া দেশের এই প্রবাল দ্বীপের হোটেল-মোটেলের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার জেলা পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজারে মতবিনিময় সভায় তর্কে জড়ালেন এমপি প্রার্থীরাআগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি সেন্টমার্টিনগাজী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানকার হোটেল-মোটেলের বিষয়ে এখনও চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব দ্রুত বিষয়টি জানানো হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে নির্বাচনের আগের দিন, ভোটগ্রহণের দিন ও ভোটের পরের দিন সেন্টমার্টিনের হোটেল-মোটেলগুলো বন্ধ রাখা হবে। আজ শনিবার সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে সেহেতু ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজও বন্ধ থাকবে। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮টা পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়