Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালিত

চট্টগ্রামে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রাইম ভিশন ডেস্ক »

আজ চট্টগ্রাম জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে “প্রবাসীদের কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার” এ প্রতিপাদ্য সামনে রেখে প্রথমবার জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষ্যে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বক্তৃতা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহাকরী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পান্না আকতার। এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংক এর আঞ্চলিক প্রধান ফেরদৌস খায়ের, রাউজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিমুল বড়ুয়া বক্তৃতা করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ওয়েল ফেয়ার সেন্টার এর সহকারী পরিচালক মোঃ আজিজুল ইসলাম ভুইয়া স্বাগত বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় বলেন, চট্টগ্রাম কিংবা কুমিল্লা জেলার তুলানায় ঢাকা জেলায় প্রবাসীর সংখ্যা অনেক কম। তা সত্ত্বেও চট্টগ্রাম কিংবা কুমিল্লার তুলনায় ঢাকা জেলার প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের পরিমান দ্বিগুণ। এর প্রধান কারন, ঢাকা জেলার বেশিরভাগ লোক নিজের যোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করে বিদেশ যায়। সুতরাং কয়জন শ্রমিক বিদেশে যাচ্ছে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ- কত জন শ্রমিককে দক্ষ কর্মী হিসেবে সে দেশে আমরা প্রেরণ করছি। এছাড়াও তিনি বলেন, অনেক বেশি কষ্ট লাগে যখন পত্রিকায় পড়ি বা টিভিতে ডকুমেন্টারি দেখি, কিছু মানুষ অবৈধভাবে বিদেশে যেতে ভূমধ্যসাগরে ও বঙ্গপোসাগরে নৌকাডুবিতে আকালে মারা যাচ্ছে। তারা মালয়েশিয়া কিংবা মধ্য আমেরিকার গহীন অরণ্যে পাচার চক্রের কাছে জিম্মি হয়ে সর্বস্ব হারাচ্ছে।

বাংলাদেশ সরকার প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের দক্ষ জনশক্তিতে পরিনত করতে প্রতিনিয়ত কাজ করছে। এ মূহুর্তে কোন কোন দেশ কর্মী নিতে আগ্রহী সে তথ্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর ওয়েব সাইটে প্রতিনিয়ত হালনাগাদ করা হয়। সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি ভূমিকা রাখতে হবে।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী সভাপতির বক্তব্যে বলেন, আমরা বিদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করি আবার একইভাবে জনশক্তিও রপ্তানি করি। পণ্য বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করে রপ্তানি করার ফলে বহির্বিশে^ দেশের পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। একইভাবে জনশক্তিকে আরো বেশি দক্ষ জনশক্তিতে পরিণত করে প্রেরণ করলে, বিদেশে প্রাবাসীদের কল্যাণ ও মর্যাদা বৃদ্ধির সাথে সাথে দেশের মর্যাদাও বৃদ্ধি পাবে। এসময় তিনি বিদেশ গমনেচ্ছুদের নিজেদের দক্ষতা নিশ্চিত করে অবৈধ পথ পরিহার করে বৈধ উপায়ে বিদেশ যেতে অনুরোধ জানান।

আলোচনা সভা শেষে চট্টগ্রামে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী প্রবাসী পুরুষ কর্মী সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ রুবেল এবং সংযুক্ত আরব আমিরাত থেকে মহিলা কর্মী তানিয়া আকতারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়