Homeএই মুহুর্তেসাংবাদিক পেটানোর মামলা : আত্মসমর্পণ করে জামিন পেলেন মোস্তাফিজ

সাংবাদিক পেটানোর মামলা : আত্মসমর্পণ করে জামিন পেলেন মোস্তাফিজ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিককে পেটানোর ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হওয়া মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত তাকে জামিনের আদেশ দেন। তার আগে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন এমপি মোস্তাফিজ।

মোস্তাফিজুর রহমান চৌধুরীর আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এসএম বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি ভঙ্গ করা নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে গালাগালি ও কিলঘুুসি মারেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। ওই সাংবাদিক জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার পর নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২৬ ডিসেম্বর বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে আদালতে মামলাটি করেন। প্রার্থীর নির্বাচনী আচরণবিধি, ২০০৮-এর ৮ (খ) ধারায় দায়ের করা মামলায় মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলার কৌঁসুলি (পিপি) ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মোস্তাফিজুর রহমান চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ায় আদালত শুনানি শেষে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। পরের শুনানি পর্যন্ত তিনি জামিনে থাকবেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়