Homeএই মুহুর্তেচট্টগ্রামে প্রার্থীরা যেখানে ভোট দেবেন

চট্টগ্রামে প্রার্থীরা যেখানে ভোট দেবেন

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, চট্টগ্রাম-১ (মিরসরাইর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেল সকাল আটায় উত্তর ধুম দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিবেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ. বি. এম. ফজলে করিম চৌধুরী গহিরা এ জে কে ওয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পদুয়া ইউনিয়নের সুখ বিলাস উচ্চ বিদ্যালয়ে, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরের আন্দরকিল্লা মুসলিম অ্যাডুকেশন সোসাইটি বিদ্যালয়ে, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম নগরের হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম আবদুল লতিফ নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের বারিক মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আনোয়ারা হাইলধর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়