Homeএই মুহুর্তেজালভোটের অভিযোগে নরসিংদীতে একটি কেন্দ্রে ভোট বাতিল

জালভোটের অভিযোগে নরসিংদীতে একটি কেন্দ্রে ভোট বাতিল

প্রাইম ভিশন ডেস্ক »

অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বেলাব উপজেলার সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল করা হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর নৌকায় সিল দেওয়া একাধিক বই দেখতে পান স্বতন্ত্র প্রার্থীর এজেন্টরা। এসময় প্রিজাইডিং কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।

নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম বলেন, ‘জাল ভোটের মাধ্যমে অনিয়মের অভিযোগে বেলাব উপজেলার সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়