প্রাইম ভিশন ডেস্ক »
মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৭ জানুয়ারি) সকালে মারা যান তিনি। এছাড়া মুন্সিগঞ্জ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের ওপর হামলা চালিয়েছে আরেকদল দুর্বৃত্ত।
এর আগে সকাল ৮টা থেকে সারাদেশের মতো মুন্সিগঞ্জ-৩ আসনেও ভোট গ্রহণ শুরু হয়।


