Homeএই মুহুর্তেভোটার উপস্থিতি সন্তোষজনক, কোথাও কারচুপি হয়নি: আওয়ামী লীগ

ভোটার উপস্থিতি সন্তোষজনক, কোথাও কারচুপি হয়নি: আওয়ামী লীগ

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপি-জামায়াতের হরতাল, নির্বাচন প্রতিহতের কর্মসূচি ও নির্বাচনবিরোধী প্রচারণায় আতঙ্ক তৈরির পরও সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেছেন, ‘কোথাও কোনো কারচুপি নেই। নির্বাচনবিরোধী চক্রের আগাম অভিযোগ সঠিক নয়। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠু ও সুন্দর হচ্ছে।’

আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের পক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিপ্লব বড়ুয়া বলেন, বিএনপির নির্বাচনবিরোধী অপপ্রচার ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারাদেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন দিয়েছিল, সেটা বাস্তবায়ন হয়েছে।

নির্বাচনের বিরুদ্ধে একটি চক্র সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা ছুটি পেয়ে অনেকেই গ্রামে গেছে, অনেকেই ঘুরতে গেছেন, তাই ঢাকার ভোটার উপস্থিতি কম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়