Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেচতুর্থবার সংসদ সদস্য হলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

চতুর্থবার সংসদ সদস্য হলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

প্রাইম ভিশন ডেস্ক »

রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক আসন (চট্টগ্রাম-৭) চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

তিনি এই আসন থেকে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি) পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির মুসা আহমেদ রানা (লাঙল) ২ হাজার ২০৬ , তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালি আঁশ) ১ হাজার ৩৩১, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার) ১ হাজার ৩৯০, সুপ্রিম পার্টির মোরশেদ আলম (একতারা) ১ হাজার ১৩০ ভোট পেয়েছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়