Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেনতুন নির্বাচনের দাবিতে মাঠে নামছে বিএনপি

নতুন নির্বাচনের দাবিতে মাঠে নামছে বিএনপি

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আন্দোলন করা বিএনপি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে। এই দাবি আদায়ে আগামী মঙ্গলবার ও বুধবার গণসংযোগ করবে দেড় যুগেরও ক্ষমতার বাইরে থাকা দলটি।

সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ভোটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই কর্মসূচি ঘোষণা করে দলটি। গত ২৮ অক্টোবর সংঘর্ষের ৭১ দিন পর গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি ৪ দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দিয়ে আসছে দলটি।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বিএনপি। সবশেষ নির্বাচনকে কেন্দ্র করে ৪৮ ঘণ্টার হরতাল পালন করে দলটি। এবার ভোটের পরের কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, জনগণ আওয়ামী লীগের একচেটিয়া ভোট বর্জন করেছে৷ ডামি পর্যবেক্ষকেরা নির্বাচনের সাফাই গাইলেও জনগণ একচেটিয়াভাবে ভোট বর্জন করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়