Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেনতুন এমপিদের শপথ বুধবার সকালে

নতুন এমপিদের শপথ বুধবার সকালে

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে আগামীকাল বুধবার। এর আগে সংসদ সচিবালয় সূত্র বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার তথ্য জানিয়েছিল।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদে নতুন এমপিদের শপথবাক্য পাঠ করানো হবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হলেও পরে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ভোট শেষে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসন পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়