Homeএই মুহুর্তেদ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনাই প্রথম কাজ : বাণিজ্য প্রতিমন্ত্রী

দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনাই প্রথম কাজ : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য সকলের ক্রয়ক্ষমতার মধ্যে আনাই প্রথম কাজ।’

রবিবার (১৪ জানুয়ারি) প্রথম কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সকালে নতুন প্রতিমন্ত্রী দপ্তরে এলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘সরকার পণ্য উৎপাদন ও আমদানি কোনোটিই করে না। উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সমন্বয় করে মাত্র। উৎপাদন কারীদের হাত থেকে পণ্যটি ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত জার্নিটা যেন স্মুথ হয়, সরকার সেই লক্ষ্যে কাজ করবে।’

মতবিনিময় শেষে মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় হন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়