Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেবাড়লো এলপি গ্যাসের দাম

বাড়লো এলপি গ্যাসের দাম

প্রাইম ভিশন ডেস্ক »

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে আরো বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে বিইআরসি। এটি সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে জানুয়ারি মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১২২ টাকা ৮৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এদিকে মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য টাকা ৬৭ টাকা ৬৮ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়