শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসংরক্ষিত নারী আসনের নির্বাচন ১৪ মার্চ

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১৪ মার্চ

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করবেন প্রার্থীরা। মনোনয়ন যাচাই-বাছাই ১৯-২০ ফেব্রুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি।

আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দের তারিখ ২৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়