Homeএই মুহুর্তেটেকনাফে বাসচাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত

টেকনাফে বাসচাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় বাসচাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ) লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো টেকনাফের আলিখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২৬ ব্লকের সালেহ আহমদের আট বছর বয়সি ছেলে মোহাম্মদ ইসমাঈল এবং একই এলাকার মোহাম্মদ রফিকের পাঁচ বছর বয়সি ছেলে মোহাম্মদ হাসান।

শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আবদুল কাইয়ুম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে রোহিঙ্গা শিশু দুটি তাদের বাবাদের সঙ্গে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে নিজেদের ক্যাম্প থেকে পাশের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়বাড়ি যাচ্ছিল। এ সময় টেকনাফগামী পায়রা পরিবহন সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু দুটি মারা যায়। ঘটনার পরপরই চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যান। পরে বাসটি জব্দ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, মৃতদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়