প্রাইম ভিশন ডেস্ক »
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সড়কে পর্যটনবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দশ জন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাটি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর।
নিহতরা হলেন— খাগড়াছড়ি শহরের বাসিন্দা প্রীতিবালা ঘোষ (৫৫) ও মনিমা ঘোষ (৫৫)
স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সাপমারা এলাকায় মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অন্তত ১0 জন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। আমরা আসামি গ্রেফতার করেছি। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


