Homeএই মুহুর্তেআঞ্জুমানে মুফিদুল ইসলামকে অ্যাম্বুলেন্স দিল পিএইচপি ফ্যামিলি

আঞ্জুমানে মুফিদুল ইসলামকে অ্যাম্বুলেন্স দিল পিএইচপি ফ্যামিলি

প্রাইম ভিশন ডেস্ক »

আঞ্জুমানে মুফিদুল ইসলামকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে পিএইচপি ফ্যামিলি। শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান গতকাল ২২ ফেব্রুয়ারি সকালে সুফি মিজান ফাউন্ডেশনের পক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ্যাম্বুলেন্সটি আঞ্জুমানে মফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বাবু কৃষ্ণপদ রায়কে হস্তান্তর করেন।

এ সময় আঞ্জুমান মুফিদুল ইসলামের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম.এ মালেক, পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন সোহাগ ও মোহাম্মদ আকতার পারভেজ এবং আঞ্জুমানে মুফিদুল ইসলামের সহসভাপতি নাজমুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সভায় পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও পিএইচপি পরিবারকে এ্যাম্বুলেন্সটি প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুফি মোহাম্মদ মিজানুর রহমান তার বক্তব্যে অনজুমানে মুফিদুল ইসলামের মহৎ কাজের প্রশংসা করেন এবং এ্যাম্বুলেন্সটি প্রদান করতে পেরে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, মানবসেবায় এই ধরনের সহায়তা পিএইপি পরিবার সবসময় করে আসছে ও আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশান) আবদুল মান্নান মিয়া, মাসুদ আহমেদ অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), উপ–পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, মো. ইউসুফ সর্দার, শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়