প্রাইম ভিশন ডেস্ক »
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মামলাগুলোর দিকে নজর রেখে যাচ্ছে জাতিসংঘ (ইউএন)।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) নিউইয়র্কে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশে ইউএনের দল প্রফেসর ইউনূসের মামলাগুলো দিকে নিবিড়ভাবে নজর রাখছে। কর্মজীবন জুড়েই তিনি জাতিসংঘের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকা রাখছেন। আজ আমরা যে ধরনের উন্নয়ন কাজ করছে, সেখানে তার কাজ বিশেষ ভূমিকা রাখছে।’
ড. ইউনূসের বিচারপ্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হচ্ছে বলে সম্প্রতি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার জামিনের উদাহারণ টেনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের বিচার প্রক্রিয়া স্বচ্ছ। এরই ধারবাহিকতায় অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে অধ্যাপক ইউনূসের বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো করেছে তার প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ কর্মীরাই এবং এসব মামলার সঙ্গে সরকারের কোন সংযোগ নেই বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রেস ব্রিফিংয়ে অপর এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র বলেন, শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করতে গিয়ে যারা কারবান্দি হয়েছেন তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।


