Homeএই মুহুর্তেপারমাণবিক হামলার কড়া হুঁশিয়ারি পুতিনের

পারমাণবিক হামলার কড়া হুঁশিয়ারি পুতিনের

প্রাইম ভিশন ডেস্ক »

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশে পারমাণবিক হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা যে দেশই ইউক্রেনে সেনা পাঠাবে সে দেশেই পারমাণবিক হামলা চালানো হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিজ দেশের সংসদের নিম্নকক্ষের আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় পুতিন এ হুঁশিয়ারি দেন।

পুতিন বলেন, আমাদেরও পারমাণবিক অস্ত্র রয়েছে। যারা আমাদের পারমাণবিক হামলার ভয় দেখাচ্ছে, তাদের এটা খেয়াল রাখা দরকার।

পুতিন স্বগোক্তির সুরের প্রশ্ন করেন, তারা কী পারমাণবিক বোমা ব্যবহার করেনি?

১৯৪৫ সালে জাপানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ইঙ্গিত করে পুতিন এ প্রশ্ন করেন।

২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে পুতিন ও রাশিয়ার অন্য দায়িত্বশীল কর্মকর্তারা একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন। তবে বৃহস্পতিবার অনেক বেশি স্পষ্ট ও জোর দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।

হিটলার ও নেপোলিয়ানের রাশিয়া আক্রমণের কথা উল্লেখ করে পুতিন বলেন, এবার তাদের আগের চেয়ে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে।

এদিন পুতিন এতটা ক্ষিপ্ত হওয়ার কারণ হলো ফরাসির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সোমবারের (২৬ ফেব্রুয়ারি) একটি মন্তব্য। এ দিন মাখোঁ ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তাব করেন। তবে মাখোঁর প্রস্তাবটি যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যসহ ইউক্রেনের অন্য মিত্ররা সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছে।

অন্যদিকে ইউরোপের অন্য দেশে রাশিয়ার সম্ভাব্য হামলার পশ্চিমা নেতাদের শঙ্কাও উড়িয়ে দিয়েছেন পুতিন। এ ধরনের শঙ্কাকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র : রয়টার্স

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়