Homeএই মুহুর্তেটানেলের ওয়্যার হাউজে আগুন নিয়ন্ত্রণে আনে ৬ ইউনিট

টানেলের ওয়্যার হাউজে আগুন নিয়ন্ত্রণে আনে ৬ ইউনিট

প্রাইম ভিশন ডেস্ক »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের ওয়্যার হাউজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানায় টানেল কর্তৃপক্ষ।

রোববার (১০ মার্চ) বেলা দুইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক এবং বঙ্গবন্ধু টানেলের টোল ম্যানেজার মো. বেলায়েত হোসেন।

তারা জানান, বঙ্গবন্ধু টানেলের বাহিরে আনোয়ারা প্রান্তে, যেখানে কনস্ট্রাকশন ওয়্যার হাউজের পরিত্যক্ত গুদাম রয়েছে সেখানে দুইটার দিকে আগুন লাগে। সেখানে শতাধিক ড্রাম ক্যামিক্যাল ও ফোম ছিল। তাৎক্ষণিক আমাদের নিজস্ব ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিছু কাঠ ও কিছু পরিত্যক্ত কনস্ট্রাকশনের সরঞ্জাম ছাড়া তেমন কোন ক্ষতি হয়নি। আগুন কিভাবে লাগল তদন্ত করে জানা যাবে।

এর আগে সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫০ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার একটি সুগার ইন্ডাস্ট্রিজের ১ নম্বর গুদামে আগুন লাগে। ছয় দিন পর শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয় বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুর রাজ্জাক বলেন, এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় লাগা আগুন নির্বাপণ হয়েছে। শনিবার সাড়ে ৬টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে আগুন লাগার কারণ ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়