সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeখেলাধুলাভারতকে হারিয়ে বাংলাদেশের শিরোপা উল্লাস

ভারতকে হারিয়ে বাংলাদেশের শিরোপা উল্লাস

প্রাইম ভিশন ডেস্ক »

প্রথম পর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশের মেয়েরা। সেখানে ভারতের বিপক্ষে জয়টা ছিল ৩-১ ব্যবধানে। এতে চলমান অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে নামার আগে পরিসংখ্যান বিচারে এগিয়েই ছিল বাংলাদেশ। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচের একদম শুরুতেই ১-০ গোলে পিছিয়ে পরে টাইগ্রেসরা। পিছিয়ে পরা লাল-সবুজের প্রতিনিধিরা দ্বিতীয়ার্ধে সমতা ফিরলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে যেখানে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে টাইগ্রেসরা।

এদিন নেপালের কাঠমান্ডুতে ম্যাচের বয়স তখন সবে চার মিনিট। মাঝমাঠ থেকে অতর্কিত এক আক্রমণে বল পেয়ে যান ভারতীয় ফুটবলার আনুশকা কুমারিয়া। শুরুতেই আনমার্কড থাকা আনুশকাকে পেছন থেকে বাংলাদেশি দুই ডিফেন্ডার থামানোর চেষ্টা করেন। তবে দ্রতগতিতে দুজনকে ছিটকে বাম পায়ের শটে বল জানলে পাঠান। তাতে ১-০ গোলের লিড নেয় ভারত।

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। টানা কয়েকটি আক্রমণ সাজায়। প্রথম পাঁচ মিনিটে এলোমেলো থাকলেও পরের পাঁচ মিনিটে দারুণ কিছু আক্রমণ তৈরি করেও ফিনিশিং দিতে পারেনি বাঘিনীরা। ফলে বেশ কিছু আক্রমণ করলেও গোল পেতে ব্যর্থ হয় তারা।

প্রথমার্ধের বাকিটা সময় দুদলই চেয়েছে গোল করতে। ম্যাচের ৩৭ মিনিটে ভারতের গোলদাতা আনুশকা বাংলাদেশের কয়েকজনকে কাটিয়ে ভালো সম্ভাবনা তৈরি করলেও সেই যাত্রায় রক্ষা পায় লাল-সবুজের দল। ম্যাচের ৪৩ মিনিটে কর্নার থেকে গোলের দারুণ সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়