প্রাইম ভিশন ডেস্ক »
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ বিকেল ৪টা ৩০ মিনিট থেকেই সোনার নতুন দাম কার্যকর হবে।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুদফা দাম কমানো হয়েছিল স্বর্ণের।
এতে বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৬৩০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১২ হাজার ৯৩১ টাকা।
এর আগে টানা তিন দফায় কমে স্বর্ণে দাম। গত ২৩ এপ্রিল প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমে ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল কমে ২ হাজার ৯৯ টাকা, ২৫ এপ্রিল কমে ৬৩০ টাকা, আর গত ২৭ এপ্রিল কমে ৬৩০ টাকা।
সবশেষ গত ২১ এপ্রিল স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই দিন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৬৩০ টাকা বাড়ানো হয়।


