Homeএই মুহুর্তেনতুন সিডিএ চেয়ারম্যান যে বার্তা দিলেন

নতুন সিডিএ চেয়ারম্যান যে বার্তা দিলেন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিক মোহাম্মদ ইউনুছ। শুরুর দিনেই কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি না করার জন্য হুঁশিয়ার করেছেন তিনি।

সোমবার (২৯ এপ্রিল) ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯টায় সিডিএ ভবনে পৌঁছান নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনূছ। আগেই জানিয়েছিলেন, ফুল দিয়ে কেউ শুভেচ্ছা জানালে বিব্রত হবেন। সেজন্য যোগদানের আগে গোপনীয়তা রক্ষা করেন।

সিডিএ ভবনে পৌঁছে নিজের কার্যালয়ে ঢোকার আগে সংস্থার প্রতিটি বিভাগীয় ও শাখা অফিস ঘুরে দেখেন চেয়ারম্যান। এর পর তিনি নিজ কক্ষে বসেন। প্রথমে সিডিএর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ে সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা। শুধু মুক্তিযোদ্ধা নয়, অস্ত্র হাতে ট্রেনিং পাওয়া মুক্তিযোদ্ধা। আমাকে অন্য কারও সঙ্গে মেলালে ভুল করবেন। অফিস টাইম সকাল ৯টায়। সবাইকে সময় মতো অফিসে আসতে হবে। দায়িত্ব পালন করতে হবে দেশপ্রেম, সততা এবং আন্তরিকতা দিয়ে। কোনো ধরনের গাফিলতি আমি মেনে নেব না। চেয়ারম্যান হয়েছি বলে আমি এসি রুমে বসে থাকব, ভাবলে ভুল করবেন।’

এরপর তিনি সিডিএ’র বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া, সিডিএ ভবনে চেয়ারম্যানের প্রথমদিনে আর কোনো আনুষ্ঠানিকতা ছিল না। কয়েকজন রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী এদিন তার সঙ্গে দেখা করেন। তবে নেতাকর্মীর ভিড় ছিল না। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র গিয়াস উদ্দিন সিডিএ ভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য নুরুল আজিম রনিসহ কয়েকজন কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান। বিকেল সাড়ে ৪টায় চেয়ারম্যান কার্যালয় ত্যাগ করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়