বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেলিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা জিয়া সুস্থ হবেন না: চিকিৎসক

লিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা জিয়া সুস্থ হবেন না: চিকিৎসক

প্রাইম ভিশন ডেস্ক »

লিভার প্রতিস্থাপন ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তাই, বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০২ মে) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়া থেকে বাসায় ফেরার পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ডা. জাহিদ বলেন, কিডনি, লিভার, আর্থাইটিসসহ নানা সমস্যার মধ্যে খালেদা জিয়ার লিভারের সমস্যাই এখন জটিল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া গতকাল নিজ ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড বসে, সেখানে ভার্চুয়ালি যুক্ত হন চিকিৎসায় যুক্ত থাকা বিদেশি ডাক্তাররাও। পরে মেডিকেল বোর্ডের সুপারিশে বৃহস্পতিবার রাতে বাসায় নিয়ে আসা হয় খালেদা জিয়াকে।

আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলবে বলে জানান খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়