Homeএই মুহুর্তেআট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৯ মে) নিয়মিত বুলেটিনে সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার বার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল বুধবার (৮ মে) সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কুষ্টিয়ার কুমারখালীতে এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে ও কুড়িগ্রামের রাজারহাটে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১৫ মিলিলিটার রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়