সোমবার, জুন ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকাঁদলেন শিলাস্তি, বললেন ‘আমি কিছু জানি না’

কাঁদলেন শিলাস্তি, বললেন ‘আমি কিছু জানি না’

প্রাইম ভিশন ডেস্ক »

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামির ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি তাকে বলেন, আমি কেন স্বাক্ষর করবো? আমি কি আসামি নাকি? এসব আমি বিষয়ে কিছু জানি না।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন।

রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম আদালতের কাছে আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পুলিশের উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বেলা ২ টা ১৫ মিনিটে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। গতকাল বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল আলী ও শিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়