Homeএই মুহুর্তেটিসিবির পণ্য বিক্রি শুরু আজ

টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

প্রাইম ভিশন ডেস্ক »

ভর্তুকি মূল্যে জুন মাসের পণ্য আজ রোববার থেকে বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে এই পণ্য বিক্রি করা হবে। শনিবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।

এতে বলা হয়, রোববার (২ জুন) সকালে রাজধানীর পল্লবীর প্যারিস রোড সংলগ্ন শেখ ফজলুল হক মনি খেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এ দফায় ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারা দেশে ডিলাররা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়