সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসারাদেশে বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা রোববার (৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা আবহাওয়াবিদেরা। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়