Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেসব অপরাধের বিচার হবে: হাইকোর্ট

সব অপরাধের বিচার হবে: হাইকোর্ট

প্রাইম ভিশন ডেস্ক »

হাইকোর্ট জানিয়েছে, ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দায়ের করা রিটের প্রেক্ষিতে সব অপরাধের বিচার হবে। রোববার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের বেঞ্চ এ মন্তব্য করেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রিটকারীকে আশ্বস্ত করে বলেন, ‘যারা ছাত্র-জনতাকে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং গুলি করেছেন, তাদের বিচার নিয়ে সরকার খুবই আন্তরিক। এই গুলি নির্দেশ দিয়েছে ব্যক্তি, অপরাধ করেছে ব্যক্তি, দল নয়।’

একই সঙ্গে রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে জানতে চাইলে আদালত বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই সুইস ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা করেছেন। সরকার এ বিষয়ে খুব আন্তরিক। সব অপরাধের বিচার হবে।’

এদিন আদালত ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং রিটের পক্ষে ছিলেন আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।

এর আগে, গত ২৭ আগস্ট, ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আজকের দিন ধার্য করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়