বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেগণভবনকে জাদুঘরে রূপান্তরে কমিটি কালকের মধ্যে

গণভবনকে জাদুঘরে রূপান্তরে কমিটি কালকের মধ্যে

প্রাইম ভিশন ডেস্ক »

ফ্যাসিস্ট সরকারের নিদর্শন সংক্ষরণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে।

শনিবার দুপুরে গণভবন পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এ কথা জানান।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, এরই মধ্যে কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে গণভবন নামে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে। যেহেতু ৩৬ জুলাই অথবা ৫ আগস্ট গণভবনটি জনগণ জয় করেছে। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে এটি পেয়েছি। ফলে গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া।

তিনি বলেন, জাদুঘরটি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বুকে নিদের্শন হিসেবে রাখতে চাই। যেকোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্র নায়কদের কি পরিণতি হয় এবং জনগণই যে রাষ্ট্রের আসল ক্ষমতার মালিক সে বিষয়টি পৃথিবীর বুকে একটি নিদের্শন হিসেবে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তুলতে চাই।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়