Homeএই মুহুর্তেচট্টগ্রামের ৪১ ওয়ার্ডে নাগরিক সেবা দেবেন ১৩ কর্মকর্তা

চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে নাগরিক সেবা দেবেন ১৩ কর্মকর্তা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪১ ওয়ার্ডে জাতীয়তা সনদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ ইস্যুসহ নাগরিক সেবা নিশ্চিতে সংস্থাটির ১৩ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহে চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদও প্রদান করতে পারবেন।

চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরে জারি করা অফিসে আদেশে এ দায়িত্ব দেয়া হয়। এতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ওয়ার্ড অফিস সমূহের আওতাধীন কর্মকর্তা–কর্মচারীদের হাজিরা, বেতন–ভাতাসহ সংশ্লিষ্ট বিষয়াবলি তদারকি করবেন বলেও উল্লেখ করা হয়। আজ থেকে অফিস আদেশটি কার্যকর হবে।

কোন ওয়ার্ডের দায়িত্বে কে : চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনকে ২৪, ২৭, ৩৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়। এছাড়া আইন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ১৬, ১৭ ও ২০ ওয়ার্ডে,প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার ৩১, ৩৪, ৩৫ নম্বর ওয়ার্ডে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ৯, ১০, ১১, ১৩ ও ২৬ নম্বর ওয়ার্ডে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরিন ফেরদৌসী ১৮, ১৯, ২২, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ২১, ২৩, ২৫, ২৮ ও ৩৬ নম্বর ওয়ার্ডে, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে, নির্বাহী ম্যাজিস্ট্রট চৈতী সর্ববিদ্যা ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ১২ ও ৩৭ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়