Homeএই মুহুর্তেসাবেক সচিবের বাসায় যা পাওয়া গেল

সাবেক সচিবের বাসায় যা পাওয়া গেল

প্রাইম ভিশন ডেস্ক »

গোপন সংবাদের ভিত্তিতে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসায় অভিযান চালানো হয়।

রোববার রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।

জানা যায়, আমজাদ হোসেনের বাড়িতে রোববার রাত ১০টার দিকে অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে আমজাদ ও তার ছেলে আটক করা হয়। অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী জব্দ করা হয়। এরমধ্যে নগদ ১ কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশ কিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসর নেন আমজাদ হোসেন খান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়