Homeএই মুহুর্তেতাপসের সাত দিনের রিমান্ড চায় পুলিশ

তাপসের সাত দিনের রিমান্ড চায় পুলিশ

প্রাইম ভিশন ডেস্ক »

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার সাব-ইন্সপেক্টর মো. মহিববুল্লাহ।

গতকাল রোববার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। আজ সোমবার (৪ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। পরে মামলা দায়ের করেন।

বিগত সরকারের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে সরব ছিলেন তাপস। তাকে সরকার ঘনিষ্ঠ হিসেবেই জানত সবাই।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গানবাংলা ভবনের ভাঙচুর করা হয়। ভবনটির অধিকাংশ ফ্লোরজুড়ে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রাংশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়