Homeএই মুহুর্তেপালাবেন না সিরিয়ার প্রধানমন্ত্রী, প্রস্তুত আছেন বিদ্রোহীদের সাহায্যে

পালাবেন না সিরিয়ার প্রধানমন্ত্রী, প্রস্তুত আছেন বিদ্রোহীদের সাহায্যে

প্রাইম ভিশন ডেস্ক »

বাশার আল আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। একই সঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী। রবিবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন, তিনি তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন না এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকতে পারে বা কাজ চালিয়ে যেতে পারে সেটি তিনি নিশ্চিত করতে চান।

আল-জালালি আরো বলেছেন, ‘আমি সবাইকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি, যারা তাদের হাত (আমাদের দিকে) বাড়িয়েছে এবং দৃঢ়ভাবে বলেছি— তারা এই দেশের কারো ক্ষতি করবে না।’

জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়