Homeএই মুহুর্তেবীর মুক্তিযোদ্ধা- বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের জানাজায় মানুষের ঢল

বীর মুক্তিযোদ্ধা- বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের জানাজায় মানুষের ঢল

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের জানাজায় ঢল নেমেছে গণমানুষের। প্রিয়নেতাকে শেষ বারের মত এক নজরে দেখতে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে এ জনস্রোত নামে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর বীর চট্টলার এই রাজনীতিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জুমার নামাজ শেষ হতে না হতে মসজিদ প্রাঙ্গণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যায় বিএনপি, জাতীয় পাটি, সিপিবি ও জামায়েতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। কিছুক্ষণ পর মরহুম আবদুল্লাহ আল নোমানের মরদেহ নামানো হয় অ্যাম্বুল্যান্স থেকে। প্রিয় নেতার মুখ দেখতে শৃঙ্খলা ভেঙে নেতাকর্মীরা ছুটে যান অ্যাম্বুল্যান্সের সামনে। পরে তাদের শান্ত করে মরদেহ রাখা হয় জানাজার মঞ্চে। তপ্ত রোদে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা শুনলেন স্মৃতিচারণ।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, মাহবুবে রহমান শামীম, নগর আহবায়ক এরশাদ উল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী বক্তব্য রাখেন।

এছাড়া প্রথম সারিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মরহুমের ছেলে সাঈদ আল নোমান, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার আনোয়ার হোসেন প্রমুখ। জানাজা শেষে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়