Homeএই মুহুর্তেমুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে ১ ঘণ্টা নিভলো আগুন

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে ১ ঘণ্টা নিভলো আগুন

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে। সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগার পর পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ সাংবাদিকদের বলেন, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে জানান মফিদুল হক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়