বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেযে কারণে বন্ধ হচ্ছে সীতাকুণ্ড-সন্দ্বীপ ফেরি চলাচল

যে কারণে বন্ধ হচ্ছে সীতাকুণ্ড-সন্দ্বীপ ফেরি চলাচল

প্রাইম ভিশন ডেস্ক »

সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ হচ্ছে আগামীকাল বুধবার। নৌপথটিতে নির্ধারিত ফেরিটির চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান  বলেন, মৌসুমি আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে থাকায় এই সামুদ্রিক রুটে কপোতাক্ষের চলাচল ঝুঁকিপূর্ণ। তাই এটিকে অভ্যন্তরীণ নৌরুটে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কপোতাক্ষকে ফিরিয়ে নেওয়ার পর সীতাকুণ্ড-সন্দ্বীপ ফেরিঘাটটিও আপাতত সচল রাখা যাচ্ছে না। তবে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মালঞ্চ দিয়ে যাত্রী পারাপার অব্যাহত থাকবে। এমভি মালঞ্চ দুই পাড়ে ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রী ওঠানামা করাবে।

এস এম আশিকুজ্জামান আরও বলেন, ফেরি কপোতাক্ষ এই রুট থেকে চাঁদপুরে ফিরে যাবে। এই রুটে দুটি সি-ট্রাক নিয়ে আসার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হতে জুন পর্যন্ত সময় লাগতে পারে। কোনো যানবাহন আটকে না পড়া সাপেক্ষে বুধবার থেকে ফেরি চলাচল বন্ধ করা হবে।

সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা  বলেন, বুধবার থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ার বিষয়টি বিআইডব্লিউটিসির এক উপমহাব্যবস্থাপক মৌখিকভাবে তাঁকে অবহিত করেছেন।

এর আগে গত ২৪ মার্চ নৌপথটিতে ফেরি চলাচল শুরু হয়। কপোতাক্ষ নামের একটি ফেরির মাধ্যমে যাত্রী পরিষেবা দেওয়া হচ্ছিল। ফেরিটির চলাচল বন্ধ করার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়